Showing posts with label Shahana. Show all posts
Showing posts with label Shahana. Show all posts

April 29, 2013

শাহানার নিথর দেহ উদ্ধার হল

নিয়তির কাছে হার মানলেন শাহানা। দীর্ঘ এক দিনের চেষ্টায় বাঁচার আশা দেখেছিলেন তিনি। উদ্ধারের আগ মুহুর্তে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ড তাকে নিয়ে গেছে মৃত্যুর দোয়ারে। আজ বিকাল সোয়া তিনটায় ধসে পড়া ভবনের চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল দিনভর তাকে জীবিত উদ্ধারের চেষ্টা চালান উদ্ধারকারীরা। তার সঙ্গে কথাও বলেন। খাবার এবং পানি দেন। হাতে হাত রেখে মৃত্যুকূপ থেকে তুলে আনার প্রতিশ্রুতি দেন। রাত ১০টায় শাহানাকে বের করার আগ মুহুর্তে রড কাটার মেশিন থেকে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে কাপড়ে। এরপর হতভাগা শাহানাকে ফেলে রেখে জীবন বাঁচাতে হয় উদ্ধারকর্মীদের। শাহানা তার দেড় বছরের ছেলেটির জন্য বারবার বাঁচার আকুতি জানিয়েছিলেন উদ্ধারকারীদের কাছে। অগ্নিকান্ডের পরই উদ্ধারকারীরা জানিয়েছিলেন শাহানার আর বেঁচে থাকার সম্ভাবনা নেই।
Khoj Khobor