Showing posts with label Narayangonj City Corporation Election. Show all posts
Showing posts with label Narayangonj City Corporation Election. Show all posts

October 31, 2011

আইভীর বিজয় - সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধেই রায় দিয়েছে নারায়ণগঞ্জবাসী


ভোটবিপ্লবে বিজয়ী প্রথম মেয়র সেলিনা হায়াত্ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জের জনগণ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এখন আমাদের নারায়ণগঞ্জ আমরাই গড়ব।’ আজ সোমবার বেলা একটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভী এসব কথা বলেন। সকাল থেকে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল নিয়ে হাজির হয় আইভীর বাসায়। এমনকি ঢাকা থেকেও অনেকে তাঁকে শুভেচ্ছা জানাতে যান। ফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আইভী নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘মেয়র হিসেবে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এ সময় আমি আমার নীতি ও আদর্শ ঠিক রাখব। দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব।’

আওয়ামী লীগের সমর্থন না দিলেও মেয়র নির্বাচিত হওয়ায় দলের সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে আছি। থাকব। আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করেনি। তবে আমি যখন মেয়রের চেয়ারে বসব, তখন আমি আওয়ামী লীগের মেয়র নই। নারায়ণগঞ্জবাসীর মেয়র। সে সময় আমি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে একসঙ্গে কাজ করব।’

নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘আমি সারা জীবনই চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। আমার কোনো বাহিনী থাকবে না। আমি সব সময় জনতাকে নিয়ে সব অন্যায়ের প্রতিবাদ করব।’

October 27, 2011

নারায়ণগঞ্জকে বাঁচাতে আইভীকে ভোট দিন: কবরী

নারায়ণগঞ্জকে বদনাম থেকে রক্ষা করতে সেলিনা হায়াত্ আইভীকে নারায়ণগঞ্জবাসীর ভোট দেওয়া উচিত। নারায়ণগঞ্জের সাংসদ সারাহ বেগম কবরী মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর পক্ষে ভোট চাইতে নেমে আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে এসব কথা বলেন।
কবরী সিদ্ধিরগঞ্জের মিজিমিজি, উত্তরপাড়া, তালতলাসহ বিভিন্ন এলাকায় আইভীর পক্ষে প্রচারণা চালান। আইভীর পক্ষে প্রচারণার কারণ সম্পর্কে জানতে চাইলে কবরী প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের বদনাম আছে। মানুষ একসময় নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে চিনত। আমি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট চেয়ে জয়ী হয়েছি। আজকে আইভীও সন্ত্রাসের বিরুদ্ধে। তাই ভোটারদের উচিত আইভীর পাশে যাওয়া।’
দলীয় সমর্থন শামীম ওসমান পেলেও আইভীর পক্ষে কেন যাচ্ছেন জানতে চাইলে কবরী বলেন, একজন লোকের চেয়ে দল অনেক বড়, দেশ আরও বড়। কাজেই কোনো একজন লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট করা ঠিক না। তিনি বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হলে সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সে কারণেই আমি আইভীর পক্ষে ভোট চাইতে নেমেছি।’
Khoj Khobor