Showing posts with label Bongo Bir Kader Siddiqui. Show all posts
Showing posts with label Bongo Bir Kader Siddiqui. Show all posts

February 19, 2013

মানহানি মামলায় কাদের সিদ্দিকীকে আদালতে তলব

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলে মন্তব্য করার অভিযোগে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে মানহানি মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা। আজ মঙ্গলবার রুহুল আমিন মজুমদার নামের ওই মুক্তিযোদ্ধা ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন। মামলায় শুনানি শেষে আগামী ১৮ এপ্রিল কাদের সিদ্দিকীকে আদালতে হাজির হতে বলেছেন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের অনুষ্ঠিত এক সভায় কাদের সিদ্দিকী বলেন, রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। তাঁর এ বক্তব্য পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মুক্তিযোদ্ধা হিসেবে তারও মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন রুহুল আমিন মজুমদার।
Khoj Khobor